ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা
সাতক্ষীরা

ভূমি অফিসে ঘুষ বাণিজ্য, দুদকের ৮ ঘণ্টার অভিযান

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) টানা ৮ ঘণ্টার অভিযান চালিয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্রর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দুদকের দল সাধারণ পোশাকে গিয়ে সেবা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে।
অভিযানকালে একাধিক সেবাগ্রহীতা অভিযোগ করেন, প্রকৃত রাজস্বের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।

ভুক্তভোগী আব্দুর সাত্তার জানান, ১৫ হাজার টাকা দাবি করা হলেও পরে দর কষাকষির মাধ্যমে ১০ হাজার টাকায় রাজি হয় কর্তৃপক্ষ। পরে দুদকের কর্মকর্তারা বিষয়টি ধরে ফেলে এবং টাকা ফেরত দেন।

দুদক জানায়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আগেও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে এবং সে সংক্রান্ত ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। অভিযান শেষে প্রতিবেদন তৈরি করে কমিশনে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

স্থানীয়রা এই অভিযানে সন্তোষ প্রকাশ করে দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত নজরদারির দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সাতক্ষীরা

ভূমি অফিসে ঘুষ বাণিজ্য, দুদকের ৮ ঘণ্টার অভিযান

আপডেট সময় ১১:৫৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫