সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ডাকাতের হামলায় আহত সাংবাদিক, অথচ পুলিশ খুঁজে পায়না

সোমবার (২৬ মে) মাদারীপুরের রাজৈরে সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সভাপতি এস এম ফেরদৌস হোসাইনের উপর ডাকাতদের হামলায় পুলিশের দায়িত্ব অবহেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘটনার ৬ দিন পার হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি বলেও অভিযোগ সাংবাদিক মহলের। তবে এ হামলার ঘটনার সাথে খোদ পুলিশও জড়িত থাকতে পারে বলে অভিযোগ আহত সাংবাদিক ফেরদৌস এবং তার পরিবারের।

এ অভিযোগ তুলে সম্প্রতি ফেরদৌসের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছে। দাবি করা হয়েছে টেকেরহাটে হাইওয়ে সড়কে একটি ডাকাতি ঘটনায় নগদ টাকা, মোবাইল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল হারান ভুক্তভোগী। ফেরদৌসের ওপর হামলাকারী এরা ডাকাত দলের সদস্য।

সম্প্রতি পুলিশ হাইওয়ে রোডে একটি ডাকাতির ঘটনায় হারানো জিডি করে দায়সারা দায়িত্ব পালন করেন। কিন্তু ভুক্তভোগীর অভিযোগ ছিলো ডাকাতি। সাংবাদিক ভুক্তভোগীর অভিযোগ তুলে ধরে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ডাকাতদের বাহিনী পাঠিয়ে হামলা করতে পারে বলে অভিযোগ আহত সাংবাদিক ফেরদৌসের। হামলার ঘটনাস্থল থানার সন্নিকটে হলেও পুলিশ এগিয়ে আসেননি।

সোমবার (২৬ মে) বেলা ১১ টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাদারীপুর সাংবাদিক ইউনিয়ন ও জেলার কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা। সমাবেশ থেকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ডাকাতিকে ডাকাতি বলতে পুলিশের সমস্যা কোথায়? ভিকটিমের দাবি ডাকাতি আর আপনারা থানায় জিডি করলেন হারানোর! বিষয়টি কেমন এলোমেলো হয়ে যাচ্ছেনা? বিষয়টি এমন নয়তো আপনার ছেলে আরেক ছেলেকে কুপিয়ে আহত করলো আর আপনি সেটাকে চিমটি বলবেন? মনে করছি আপনারা প্রতিটি ঘটনাকে এভাবে খাটো করে সন্ত্রাসীদের শাস্তি মওকুফ করে দিতে সহায়তা করছেন, বিষয়টি এমন যেন না হয়। পুরো বিষয়টি পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্তের দাবি রাখে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ডাকাতের হামলায় আহত সাংবাদিক, অথচ পুলিশ খুঁজে পায়না

আপডেট সময় ০১:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫