ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা
এলজিইডির রাজস্ব খাত

২৫৭ প্রকৌশলীর নিয়োগে অনিয়মের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ২৫৭ জন প্রকৌশলীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, নিয়মিতকরণ ও পদোন্নতির ক্ষেত্রে হওয়া অনিয়মের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৭ই মে মন্ত্রণালয়ের আইন শাখা থেকে প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়। এলজিইডি সূত্রে জানা যায়, আদালতের নির্দেশে ২০১০ সালে ১৩১ জন, ২০১১ সালে ১০৯ এবং ২০১৩ সালে ১৭ জনকে সহকারী প্রকৌশলী পদে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মতামত ছাড়াই রাজস্বখাতে স্থানান্তর করা হয়। রাজস্বখাতে স্থানান্তরিত এসব প্রকৌশলীকে সংস্থায় নিয়মিতকরণ নিয়ে প্রশ্ন রয়েছে। এই ক্ষেত্রে বিধি অনুসরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

এলজিইডিতে সর্বশেষ ২০০৮ সালে জ্যেষ্ঠতা তালিকা অনুমোদন ও প্রণয়ন করা হয়। বিধিমালা অনুযায়ী, অনুমোদিত জ্যেষ্ঠতা তালিকা অনুসরণ ছাড়া পদোন্নতির বিধান নেই। কিন্তু অনুমোদিত জ্যেষ্ঠতা তালিকা না থাকলেও প্রকল্প থেকে আসা সহকারী প্রকৌশলীদের ষষ্ঠ গ্রেডের সিনিয়র সহকারী প্রকৌশলী (পুর) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এই অনিয়মের বিষয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত তথ্যের ভিত্তিতে দুজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। আদালত গত বছরের ৯ ডিসেম্বর প্রকল্পের ২৫৭ জনকে রাজস্বখাতে স্থানান্তরের ক্ষেত্রে সংঘটিত অনিয়মের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন।

আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পদায়ন) মাহবুব-উল-আলমকে আহ্বায়ক করে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি একাধিক সভার মাধ্যমে তাদের তদন্ত কার্যক্রম শেষ করেছে। তদন্ত প্রতিবেদনটি গত ৩০শে এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়। তিনি তদন্ত প্রতিবেদনটি অনুমোদন করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন শাখায় প্রেরণ করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন-৩ শাখা থেকে গত ৭ই মে তদন্ত প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত চিঠিতে দেখা যায়, তদন্ত কমিটি এলজিইডির দাখিল করা সব কাগজপত্র, প্রমাণক যাচাইবাছাই ও বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রস্তুত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন শাখার সিনিয়র সহকারী সচিব রমিছা জাহান স্বাক্ষরিত চিঠিতে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য তা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এলজিইডির রাজস্ব খাত

২৫৭ প্রকৌশলীর নিয়োগে অনিয়মের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

আপডেট সময় ০৮:৪৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫