সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে রাষ্ট্রদ্রোহ মামলা

পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হয়রানিমূলক রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি দীপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি হয়রানি ও উদ্দেশ্যমূলক দাবি করে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন। মঙ্গলবার দুপুরে পূজা উদযাপন পরিষদ যশোরের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উলে¬খ করা হয়েছে, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি প্রশাসন এবং রাজনৈতিক দলসমূহের সাথে পূজা উদযাপন পরিষদের দূরত্ব সৃষ্টি করার অপচেষ্টার অংশ হিসেবে এ মামলা করা হয়েছে।

স্মারকলিপিতে আরো বলা হয়েছে, ‘সনাতনী জনগোষ্ঠীর কেউ আক্রান্ত হলে প্রশাসন, পুলিশ প্রশাসন, সুশীল সমাজ এবং গণমাধ্যমকে জানানোই সংগঠনের সাংগঠনিক কাজ। এটাকে রাজনৈতিক রূপদান করা দুর্ভাগ্যজনক। পাঁচ আগস্ট তারিখের রাজনৈতিক পট পরিবর্তনের আগেও আমরা একই কাজ করে গেছি সাহসিকতার সাথে।’
স্মারকলিপিতে বিনয়কৃষ্ণ মল্লিকের দায়েরকৃত মামলাটি উদ্দেশ্যমূলক এবং মিথ্যা হিসাবে গ্রহণ করে সনাতনী জনগোষ্ঠীর পূজা উদযাপন পরিষদের সকল শাখাকে দেশোন্নয়নের কাজে উদ্বুদ্ধ করা এবং মুষ্টিমেয় মামলাবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ যশোরের সহসভাপতি অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, অধ্যাপক দেবাশীষ রাহা, আইন বিষয় সম্পাদক চিরন্তন মলি¬ক, যশোর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন কুমার পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, পৌর কমিটির সাধারণ সম্পাদক উৎপল ঘোষসহ জেলা, উপজেলা, পৌর শাখার দুই শতাধিক নেতাকর্মী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে রাষ্ট্রদ্রোহ মামলা

আপডেট সময় ০৯:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫