ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা সিলেটে আইফোনের জন্য শ্বাসরোধে যুবককে হত্যা ফিরেছেন কামিন্স, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে আরও যারা ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে তদন্তের মুখে পড়ছেন ফিফা সভাপতি ‎ নির্বাচিত হলে হরিপুর উপজেলা থেকেই উন্নয়ন শুরু – মাওলানা আব্দুল হাকিম ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২ চুয়াডাঙ্গা-১ আসনে এনসিপির প্রার্থী মোল্লা ফারুক এহসান খুনি হাসিনা শতশত ছাত্র জনতা কে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে – শিবির সভাপতি জাহিদুল জনগণ এখন ইসলামী নেতৃত্ব চায় : ফয়জুল করিম জামাল ভূঁইয়ার কাছ থেকে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী

রাজনৈতিক নয়, আইনে থেকেই কাজ করছে পুলিশ : আইজিপি

বিশেষ অভিযানের নামে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, রাজনৈতিক  ভিত্তিতে নয়, আইনের মধ্যে থেকে কাজ করে যাচ্ছে পুলিশ। নিয়মের বাইরে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

শনিবার (৩ ডিসেম্বর) রাজারবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।বিএনপি যদি শেষ পর্যন্ত নয়াপল্টনে সমাবেশ করার অবস্থানে অনড় থাকে তাহলে পুলিশের অবস্থান কী হবে?- এমন প্রশ্নে আইজিপি বলেন, আমরা বিশ্বাস করি, বিএনপিকে যেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, সেখানেই তারা কর্মসূচি পালন করবে। এখনো সময় আছে। আমরা অপেক্ষা করবো। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশা করি।

ছিনতাই হওয়া জঙ্গিদের এখনো খোঁজ মেলেনি। এমন অবস্থার মধ্যে ঢাকায় বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের সমাবেশ হচ্ছে। সমাবেশ ঘিরে কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না? -জানতে চাইলে আইজিপি বলেন, আমাদের তদন্ত চলছে। ১০ ডিসেম্বর সুনির্দিষ্ট কোনো নাশকতার তথ্য নাই। তবে নাশকতার বিষয় বিবেচনায় রেখে পরিকল্পনা করছি।

বিএনপি প্রতিনিধি দলে গায়েবি ও মিথ্যা মামলা এবং বিশেষ অভিযানের নামে গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, আমরা পলাতক জঙ্গিদের ধরতে আভিযানিক কার্যক্রম বাড়ানো হয়েছে। আর ওনারা (বিএনপি) যে অভিযোগ দিয়েছেন এগুলো খতিয়ে দেখছি।

দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে পুলিশ প্রধান বলেন, আমরা আইনি কাঠামোতে দায়িত্ব পালন করি। এজন্য প্রশিক্ষণ দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা

রাজনৈতিক নয়, আইনে থেকেই কাজ করছে পুলিশ : আইজিপি

আপডেট সময় ০২:২৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২