ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু ডিপ্লোমা পাস করার ৩ বছর পূর্বেই সহকারী কৃষি শিক্ষক নিয়োগ পেয়েছে আবুল কালাম আজাদ গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত

জনগণকে প্রতিপক্ষ বানালে পরিণতি শুভ হবে না : মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে প্রতিপক্ষ বানালে তার পরিণতি শুভ হবে না। আমরা প্রশাসনকে খুব স্পষ্টভাবে বলতে চাই, জনগণকে প্রতিপক্ষ বানাবেন না। জনগণ থেকেই আপনারা এসেছেন, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন চলে, সংসার চলে। সুতরাং জনগণকে সম্মান করুন। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না।

রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় এক সমাবেশে এ কথা বলেন তিনি। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন প্রধান হত্যার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

বিএনপির মহাসচিব বলেন, বেআইনি নির্দেশ নিয়ে কথায় কথায় গুলি করবেন না। যেমন আজকে র‌্যাবের ওপরে নিষেধাজ্ঞা এসেছে। ঠিক তেমনি যেকোনো বাহিনীর ওপরও এটি আসতে পারে, যদি আইন না মেনে মানবাধিকার লঙ্ঘন করতে থাকে। দেশে মানবাধিকার নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গুলি করে হত্যা করা হয়, গুম করে নিয়ে যায় সাদা পোশাকধারীরা।

মির্জা ফখরুল বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। সারাদেশে চাল-ডাল-লবণ-তেলের মূল্য কমানোর আন্দোলন করছি। ভোলায় ও নারায়ণগঞ্জে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, তার বিচার করার জন্য আন্দোলন করছি। দেশের মানুষ গর্জে উঠেছে। নুরে আলমরা প্রাণ দিতে দ্বিধা করেনি। আজকে আমি ঘোষণা করতে চাই, আমরা কেউ প্রাণ দিতে দ্বিধা করবো না। দাবি একটাই, এই দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা। ভোটের অধিকার ফিরে পেতে চাই, বাঁচার অধিকার ফিরে চাই। আমরা এই চোর-ডাকাত আওয়ামী লীগ তাদের হাত থেকে মুক্তি চাই।

নতুন ইসি ছাড়া কেনো নির্বাচন নয় মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না। নতুন নির্বাচন কমিশন গঠন করে সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই। তা আমরা করব। এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা হবে- এটাই আমাদের লক্ষ্য।

বিএনপির মহাসিচব বলেন, এই আওয়ামী লীগ সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। পার্লামেন্ট একটা আছে-এই পার্লামেন্ট এখন একটা রাবার স্ট্যাম্প পার্লামেন্ট। এটাকে আমরা বলি গৃহপালিত পার্লামেন্ট। এখানে কোনো বিরোধী দল কাজ করে না। এখানে দেশের মানুষের সমস্যা নিয়ে আলাপ হয় না।

খালেদা জিয়াকে সম্পূর্ণ বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, তার প্রতি অন্যায়-অবিচার করা হয়েছে। তাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে-এটা কোনো মামলাই নয়। ২ কোটির মামলা- সেই টাকা এখন ব্যাংকে বেড়ে ৮ কোটি টাকা হয়েছে। আজকে তিনি অত্যন্ত অসুস্থ। তাকে বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে সব ডাক্তাররা বলেছেন। কিন্তু সরকার তাকে বাইরে চিকিৎসা করতে দিতে চায় না। কারণ দেশনেত্রীকে তারা ভয় পায়।

মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে, সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু

জনগণকে প্রতিপক্ষ বানালে পরিণতি শুভ হবে না : মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:১৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২