ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার

শোনা যাচ্ছিল, ইংল্যান্ড সফরের আগেই নেতৃত্ব হারাতে পারেন রোহিত শর্মা। ৩৮ বছর বয়সী এই অধিনায়কের ওপর আর আস্থা রাখতে চাইছেন না ভারতীয় নির্বাচকরা।

সেটা আর দরকার পড়লো না। টেস্ট ফরম্যাট থেকে অবসরই ঘোষণা করে ফেললেন রোহিত। ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলানো এই অধিনায়ক সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত। তবে টেস্ট ছাড়লেও ওয়ানডে ফরম্যাটটা চালিয়ে যেতে চান রোহিত।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘কেমন আছেন সবাই? সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। বড় ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করতে পারা আমরা জীবনের সেরা সম্মানগুলোর একটি। এই ভ্রমণে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। নীল জার্সিতে আমি ভারতের হয়ে ওয়ানডে খেলা চালিয়ে যাব।’

সীমিত ওভারের ক্রিকেটে দারুণ উজ্জ্বল হলেও ক্যারিয়ারের শুরুর দিকে টেস্টে তেমন বড় প্রভাব ছিল না রোহিতের। তবে এরপর নিজেকে ভেঙেছেন। টেস্টেও করেছেন অপরিহার্য।

ভারতের হয়ে ৬৭ টেস্টে ৪ হাজার ৩০১ রান করেছেন রোহিত। ৪০.৫৭ গড়ে নামের পাশে আছে ১২টি সেঞ্চুরি এবং ১৮টি হাফসেঞ্চুরি। টেস্টে তার সর্বোচ্চ ইনিংস ২১২ রানের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার

আপডেট সময় ০৯:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫