ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা

লাখ টাকা ও যাত্রা খরচ দেবেন অভিবাসীদের ট্রাম্প, কেন ?

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের দেশ ছাড়তে এক হাজার ডলার দেওয়ার পাশাপাশি যাত্রার ব্যয় বহনের প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশি মুদ্রায় এই প্রণোদনার পরিমাণ প্রায় ১ লাখ ২১ হাজার টাকা।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম সোমবার (৫ মে) এক ঘোষণায় বলেন, গ্রেফতার এড়াতে যুক্তরাষ্ট্র ত্যাগ করার সবচেয়ে ভালো, নিরাপদ ও সাশ্রয়ী উপায় হলো স্বেচ্ছাপ্রস্থান।

যারা এই প্রণোদনা গ্রহণ করবেন, ভবিষ্যতে তাদের বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফেরার পথ উন্মুক্ত হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হাত-পা বেঁধে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র, ভিডিও ভাইরাল
ট্রাম্পের অভিবাসী বহিষ্কারে কাজের চেয়ে আওয়াজ বেশি
অবৈধ অভিবাসী বিতাড়নের ধাক্কা সামলাতে পারবে আমেরিকা?
চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প অবৈধ অভিবাসন দমনে বড় ধরনের অভিযান শুরু করেন। এর মধ্যে রয়েছে একটি পুরোনো যুদ্ধকালীন আইন প্রয়োগের মতো বিতর্কিত কৌশল, যা এরই মধ্যে কিছু আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

দেশত্যাগে আগ্রহী অভিবাসীদের জন্য ‘সিবিপি হোম’ নামে একটি অ্যাপ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারবেন।

এই স্কিমের আওতায় যারা নাম লেখাবেন, তাদের আটক করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস)। তারা আরও জানিয়েছে, এরই মধ্যে একজন ‘অবৈধ অভিবাসী’ এই প্রণোদনার আওতায় শিকাগো থেকে হন্ডুরাসে ফেরার টিকিট পেয়েছেন।

ডিএইচএসের হিসাবে, একজন অভিবাসীকে গ্রেফতার, আটক ও দেশ থেকে বহিষ্কারের গড় ব্যয় ১৭ হাজার ডলারেরও বেশি। তাই এই স্বেচ্ছাপ্রস্থান কর্মসূচি খরচ সাশ্রয় করবে বলে বিশ্বাস তাদের।

তবে এই পরিকল্পনার সমালোচনাও রয়েছে। ডেমোক্র্যাট দলের ডোমিনিকান-আমেরিকান কংগ্রেসম্যান আদ্রিয়ানো এসপেইয়াত ‘এক্স’ (সাবেক টুইটার)-এ লিখেছেন, আমরা কাউকে টাকা দিয়ে দেশ ছাড়তে বলি না। আমরা এমন একটি দেশ গড়ি, যেখানে সবাইকে জায়গা দেওয়া হয়।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প তার অভিবাসন নীতি সফল হিসেবে তুলে ধরছেন। তিন মাসের মধ্যে অবৈধ সীমান্ত অতিক্রমের হার উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেছে তার প্রশাসন। গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে মাত্র সাত হাজারের কিছু বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যা রেকর্ড পরিমাণ কম।

তবে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত যত সংখ্যক অভিবাসীকে বহিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করতে পারেনি। এছাড়া জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রচেষ্টাও আদালতে আটকে গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল

লাখ টাকা ও যাত্রা খরচ দেবেন অভিবাসীদের ট্রাম্প, কেন ?

আপডেট সময় ০৬:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫