সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

রাজধানীসহ সারাদেশের তাপমাত্রা কমছে

রাজধানী ঢাকাসহ সারাদেশের তাপমাত্রা কমছে। তাপমাত্রা কমার এ ধারা আগামী দুইদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ কথা বলেন।তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা একটু কমে যাবে। আজ দেশের কেন্দ্রীয় অংশের বিভিন্ন জেলায় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমেছে। যেমন- ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর ও ফরিদপুর অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী দুইদিন তাপমাত্রা কমার এ ধারা অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তেঁতুলিয়ার তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া আগামী তিনদিনের মধ্যে দেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

রাজধানীসহ সারাদেশের তাপমাত্রা কমছে

আপডেট সময় ১২:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২