সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নভেম্বরে নির্যাতনের শিকার শিশুসহ ২০৪ জন নারী

চলতি বছরের নভেম্বরে ২০৪ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ২৮ শিশুসহ মোট ৪৩ জন। তার মধ্যে ছয় শিশুসহ ১২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। আর এক শিশুসহ দুজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ছয়জন শিশুসহ আটজনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। 

নভেম্বর মাসে দৈনিক সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ।

শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ১৩ জন। এর মধ্যে চারজন শিশু। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে তিনজন। দুজন গৃহকর্মীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এরমধ্যে এক গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে।

বিভিন্ন কারণে ছয় শিশুসহ ৩৪ জনকে হত্যা করা হয়েছে। দুজন কন্যাসহ ১৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এছাড়া ১১ জন কন্যাসহ ২৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন।

পাশাপাশি নয় শিশু অপহরণের শিকার হয়েছে। এছাড়া এক শিশু অপহরণ চেষ্টার শিকার হয়েছে। একজন ফতোয়ার ঘটনার শিকার হয়েছে। তিন শিশু সাইবার অপরাধের শিকার হয়েছে।

বাল্যবিবাহের ঘটনা ঘটেছে একটি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে দুটি। এছাড়া পাঁচ শিশুসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নভেম্বরে নির্যাতনের শিকার শিশুসহ ২০৪ জন নারী

আপডেট সময় ১২:০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২