ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে? সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গোপালগঞ্জে বদলি সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের উপর হামলার ঘটনায় উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক এবং সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে শারীরিকভাবে আঘাত করার ঘটনায় পুরো ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে। গত শুক্রবার (৩ মে) সন্ধ্যায়, বাংলা ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমান পুরাতন প্রশাসনিক ভবনের পাশে সাকিকে আঘাত করেন। ঘটনার পরপরই শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং এর প্রতিবাদে শনিবার গভীর রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা দ্রুত নোমানকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং প্রশাসনের কাছে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। হামলায় আহত সাকি স্যারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিটি মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

রাত ১টার দিকে, শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং উপাচার্যের বাসভবনের সামনে স্লোগান দেন—‘নোমানের ঠিকানা এই ক্যাম্পাসে হবেনা’, ‘বিচার চাই, নোমানের বিচার চাই’। তারা দ্রুত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, “এমন ঘটনা মেনে নেয়া যায় না” এবং তিনি তিন দিনের মধ্যে দোষীকে শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

অপরদিকে, অভিযুক্ত নোমান পূর্বে আইন লঙ্ঘনের কারণে একবার বহিষ্কৃত হয়েছিলেন এবং বর্তমানে নারীঘটিত মামলায় অভিযুক্ত আছেন, যার তদন্ত চলমান। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি না মানলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের উপর হামলার ঘটনায় উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ১১:২৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫