চাঁদপুরের যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি সুমন (৩৮) এবং আব্দুল খালেক (৪৬)’কে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২ মে) চাঁদপুর সদর উপজেলার শ্রীরামদী নামক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন,
গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর সদর উপজেলার শ্রীরামদী নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সুমন (৩৮) এবং আব্দুল খালেক (৪৬)’কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
শ্যামল সরকার,স্টাফ রিপোর্টার 



















