মে দিবস দিচ্ছে ডাক-বৈষম্য নিপাত যাক”- এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা বিএনপি ও জেলা শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমিক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শহরে একটি র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এর আগে বিএনপির দলীয় কার্যালয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বিএনপি নেতা আব্দুস সালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন সহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শ্রমিকদের অধিকার আদায়ে বিএনপি বরাবরের মত শ্রমিকদের পাশে থাকবে বলে মন্তব্য করেন।
আনোয়ারুল ইসলাম, স্টাফ রিপোর্টার 



















