শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মহান মে দিবস ১ প্রহেলা মে এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মালিক শ্রমিকের উদ্যোগে আলোচনা সভা আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে এবং মালিক শ্রমিকের অফিসের সামনে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু ।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার ছানা, ওসি তদন্ত মো. সামছুদ্দিন, সাবেক দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী এম এ বারী, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মাস্টার কামাল উদ্দিন, সদ্যসমাপ্ত দোয়ারাবাজার উপজেলার মালিক ও শ্রমিক সংগঠনের সভাপতি মো. লায়েক হোসেন সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান সহ সাধারণ সম্পাদক মো. ইয়াজুল ইসলাম, কোষাধ্যক্ষ মো.
ওয়াসিম মিয়া, কার্যকারী সভাপতি মো. ভুট্টো মিয়া, সহ-সভাপতি হানিফ মিয়া সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ মিয়া , দপ্তর সম্পাদক সুজন মিয়া , সাম্মানিত সদস্য মোঃ নুরুল আমিন লবিব মিয়া সুরহাম ও
বিশিষ্ট সমাজ সেবক ডা. মো. হারিছ মিয়া।
এ ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে
-
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় ০৯:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- ৬৭৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















