(১মে বৃহস্পতিবার) বগুড়া গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতি বছর পহেলা মে মাসের ১ তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্যাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। ভারত ও বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। এরই ধারাবাহিকতায় গাবতলী উপজেলা শ্রমিক দলের আয়োজনে উপস্থিত প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আলম এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাহিন পাইকার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, যুগ্ম সাধারন সম্পাদক মুঞ্জুর মোরশেদ, ফিরোজ মন্ডল, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,সহ-সাংগঠনিক সম্পাদক এম আর ইসলাম রাখু, সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এমআর ইসলাম রিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক সাবু মিয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তাসহ বিএনপি-অঙ্গদল সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
সংবাদ শিরোনাম ::
বগুড়া গাবতলীতে শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা শ্রমিকদলের র্যালি ও সভা
-
আহসান হাবিব শিবলু, গাবতলী, বগুড়া - আপডেট সময় ০৭:৪১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- ৭০০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















