চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি কে আটক করা হয়েছে। ১ মে বৃহস্পতিবার দুপুর দেড়টায় আটককৃত মাদক কারবারি জাকির (৩৮), জাহাঙ্গীর (৪২) এবং তারেক (২৮)’কে ফরিদগঞ্জ উপজেলার লাউতলী থেকে ২৩ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার ল্যাপটেন্যান্ট জাবেদ হোসেন বলেন, গত ৪ সেপ্টেম্বর হতে শুরু হওয়া যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। অদ্য ১ মে দেড়টার সময় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
চাঁদপুর প্রতিনিধি 



















