ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে? সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গোপালগঞ্জে বদলি সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

ধান শুকানোকে কেন্দ্র করে ভাইকে খুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন সুজন ফকির। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত শাওনকে (২০) আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত যুবক ও অভিযুক্ত আপন চাচাত ভাই।
সুজনের বাবা খোকন ফকির জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে কে ধান দেবে তা নিয়ে কথাকাটাকাটি হয় দুই ভাইয়ের মধ্যে। একপর্যায়ে শাওন অকথ্য ভাষায় সুজনকে গালাগাল করতে থাকলে সুজন একটি লাঠি নিয়ে প্রতিবাদ করতে যায়। এ সময় শাওন ছুরি দিয়ে আঘাত করলে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে সুজন।
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কুমিল্লা মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকৎসক। পরে কুমিল্লা নেওয়ার পথেই মারা যায় সুজন। সুজনের একটি ৩ বছরের ছেলে ও একটি ৭ মাসের মেয়ে সন্তান রয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, মূলত ধান শুকানোকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শাওনকে আটকের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য

ধান শুকানোকে কেন্দ্র করে ভাইকে খুন

আপডেট সময় ০৬:০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫