মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বায়তুল আমান জামে মসজিদের সামনে প্রথমে র্যালিউত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পীরগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি বাবুল আহাম্মেদ, চাতাল কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান, দর্জি কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি নূর নবী জিহাদি প্রমূখ। সমাবেশ শেষে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীগনের অংশগ্রহণে র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সংবাদ শিরোনাম ::
মহান মে দিবস উদযাপনে পীরগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও র্যালি
-
মোঃমাফরুজ্জামান (মাহাফুজ) পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি - আপডেট সময় ০৪:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- ৯৩০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















