ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত মিঠাপুকুরে নোংরা চত্বর থেকে রাজস্বের হাট: উন্নয়ন, নাকি বিতর্ক? ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার

নতুন সংগীতশিল্পীর খোঁজে তারা

আবারও শুরু হতে যাচ্ছে চ্যানেল আইয়ের সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘সেরাকণ্ঠ’। এই আয়োজনের সপ্তম সিজনটির স্পন্সর হিসেবে আছে ঐক্যডটকমডটবিডি। আগামী ৯ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক অডিশন রাউন্ড দিয়ে শুরু হতে যাচ্ছে এই শো। পর্যায়ক্রমে বিভাগ এবং তারিখ চ্যানেল আইয়ের পর্দায় ঘোষণা করা হবে।

এবার বিচারক প্যানেলে থাকছেন দেশের তিন গুণী শিল্পী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। এছাড়াও প্রাথমিক অডিশন রাউন্ড থেকেই থাকবে নানান চমক।

এই শোর ঘোষণা উপলক্ষ্যে মঙ্গলবার (২৯ নভেম্বর) চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সভাপতি উদ্যোক্তা উন্নয়ন উইং ঐক্য ফাউন্ডেশন মিসেস শাহীন আকতার রেনী, দুই বিচারক রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। সংবাদ সম্মেলনের পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অপু মাহফুজ।

সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, ‘বিরতির পর অনেক অনেক চমক নিয়ে আসছে এই রিয়েলেটি শো। এর সাথে যারা যুক্ত তাদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন এবং যারা আগামী সেরাকণ্ঠের এই প্ল্যাটফর্মে যুক্ত হবে তাদের জন্যও আগাম অভিনন্দন।’

রুনা লায়লা বলেন, ‘যারা এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চায় তাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আশা করি এবারের আয়োজনটি বেশ চমকপ্রদ হবে।’

‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭’ এর প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন। তিনি বলেন, ‘এবারের প্রতিযোগিতায় কোনো বয়স নির্ধারণ নেই। গান গাইতে পারে ছোট বড় যে কোনো বয়সীরা অংশ নিতে পারবে।’ তিনি পুরো অনুষ্ঠানটির যাবতীয় কার্যক্রমের আরও বিস্তারিত তুলে ধরেন। আরও জানান, এবার উত্তর আমেরিকাতেও অডিশন অনুষ্ঠিত হবে। এবারের আয়োজন উপস্থাপনা করবেন মারিয়া নূর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

নতুন সংগীতশিল্পীর খোঁজে তারা

আপডেট সময় ১১:২৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২