ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু সত্য-মিথ্যার মিছিলে এরশাদ

হেলমেট ও মাস্ক পরে মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল

মাগুরায় হেলমেট ও মাস্ক পরে জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-মাগুরা মহাসড়কের পিটিআই স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গণপূর্ত অফিসের সামনে গিয়ে শেষ হয়।
গত বছরের ৫ আগস্টের পর মাগুরায় এটাই প্রথম আওয়ামী লীগের কোনো কর্মসূচি। ইতোমধ্যে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
একটি ভিডিওতে জেলা আওয়ামী লীগের ব্যানারে মিছিলে অংশ নেওয়া ১৪-১৫ জন নেতাকর্মীকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ব্যানারে লেখা ছিল, অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বৈরাচার সরকারের দায়ের করা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এবং অবৈধ ট্রাইব্যুনালে বিচার প্রহসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল। অংশগ্রহণকারীরা মাঙ্কি টুপি, হেলমেট ও মাস্ক পরে মহাসড়কে দ্রুত মিছিল করে চলে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন

হেলমেট ও মাস্ক পরে মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল

আপডেট সময় ০৫:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫