ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

যৌনপল্লীর গল্প নিয়ে তাদের ‘রঙবাজার’

যৌনপল্লীর জীবন এবং তাদের উচ্ছেদের গল্প এবার উঠে আসবে বড় পর্দায়। পূর্ণদৈর্ঘ্য  সিনেমাটির নাম ‘রঙবাজার’। এর চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী। অনেকটা নীরবেই এটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, মৌসুমী হামিদ, নাজনীন চুমকি, শাজাহান সম্রাট, জান্নাতুল ফেরদৌস পিয়া, তানজিকা আমিন, লুৎফুর রহমান জর্জ, বড়দা মিঠু, কনিকা, মাসুম রেজয়ান, কানিজ প্রমুখ।

সিনেমাটি নিয়ে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘একটানা চুপচাপ ছবিটা শেষ করতে চেয়েছি। সেটা পেরেছি। আর একদিনের শুটিং করতে হবে। সেটা ঢাকায় হবে। সম্পাদনা, সাউন্ড, মিউজিক দ্রুত শেষ করে ছবিটি মুক্তি দিতে চাই। ভিন্ন ধরনের একটা গল্প এবার বলার চেষ্টা করেছি।’

চিত্রনাট্যকার গোলাম রাব্বানী বলেন, ‘পলাশ আর আমার চার নম্বর ছবি এটি। অন্য ছবিগুলো থেকে এটার গল্প একেবারেই আলাদা। সিনেমাটির গল্প যৌনকর্মীদের আবাসস্থল উচ্ছেদের। নব্বই দশকের শেষের দিকে দেশের আলোচিত একটি ঘটনার দূরবর্তী ছায়া অবলম্বনে এই সিনেমার গল্প তৈরি করেছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

যৌনপল্লীর গল্প নিয়ে তাদের ‘রঙবাজার’

আপডেট সময় ১২:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২