সংবাদ শিরোনাম ::
বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায়ও সমানভাবে কাজ করা হবে : প্রধানমন্ত্রী পার্বতীপুরে যুবদলের ১৩ জুন ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন রাজবাড়ীর কালুখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে কালিহাতীতে যুবদলের আনন্দ মিছিল ‎ সুন্দরবনে অস্ত্র-গুলিসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে, কাজীর ভূমিকা ও ফৌজদারি অভিযোগ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা? কুমিল্লা মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর: ডিবির অভিযানে গ্রেপ্তার ১৯ পলাশে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  পুলিশ সুপারের কালিয়াকৈর থানা বার্ষিক পরিদর্শন

ব্রুনোর জোড়া গোলে শেষ ষোলতে পর্তুগাল

আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াইটা জমেছিল প্রথমার্ধেই। কিন্তু সে অর্ধে জালের দেখা পায়নি কেউই। ডেডলক ভাঙল দ্বিতীয়ার্ধে এসে ব্রুনো ফার্নান্দেজের গোলে। এরপর অতিরিক্ত সময়ে স্পটকিক থেকে ব্রুনোর আরেক গোল। এরপর আর পর্তুগালের শেষ ষোল আটকায় কে! উরুগুয়েকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্বে উঠে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

সোমবার লুসাইল স্টেডিয়ামের ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল।  ম্যাচের দুটো গোলই করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ব্রুনো ফার্নান্দেজ।

হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পর্তুগাল। বল দখলেও আধিপত্যটা জোরালোভাবেই ধরে রেখেছিল রোনালদোর দল। তবে ম্যাচের প্রথম ৩০ মিনিটে উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি দলটি।

রক্ষণ সামলে প্রতি আক্রমণে মুন্সিয়ানা দেখিয়েছে উরুগুয়ে। ৩২তম মিনিটে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রদ্রিগো বেন্তানকুর। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন টটেনহ্যামের এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় পর্তুগাল। কিন্তু গোল পেতে খুব বেশি দেরই হয়নি রোনালদোদের। ৫৪ তম মিনিটে বাঁ দিক থেকে ব্রুনো ফার্নান্দেজের দারুণ এক ক্রসে বল কিছুটা বাঁক খেয়ে সরাসরি জালে জড়ায়। বল হাওয়ায় থাকা অবস্থায় হেড করতে লাফিয়ে উঠেছিলেন রোনালদো। ফিফা প্রথমে গোলদাতা হিসেবে পর্তুগাল অধিনায়কের নাম জানালেও পরে সিদ্ধান্ত পাল্টায়, গোলদাতা ফার্নান্দেজ

পিছিয়ে যাওয়ার পর গোলের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করতে থাকে উরুগুয়ে। কিন্তু মেলেনি কোনো সাফল্যের দেখা।

উল্টো যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দেজ। ডি-বক্সে ডিফেন্ডার হোসে হিমেনেসের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। বাকিটা সময় কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায়ও সমানভাবে কাজ করা হবে : প্রধানমন্ত্রী

ব্রুনোর জোড়া গোলে শেষ ষোলতে পর্তুগাল

আপডেট সময় ১১:৫২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২