ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চসিক ময়মনসিংহে উপপরিচালক হারুনের পদোন্নতি নিয়ে অভিযোগ, তদন্তের দাবি স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলী ঘোষণা (২০২৭–২০২৮) সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ চাঁপাইনবাবগঞ্জের আতাহারে ‘ব্যানানা ম্যাঙ্গো’: বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ চাঁপাইনবাবগঞ্জে জামায়াত সহ ১১ দলীয় জোটের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুমিল্লা সিটি করপোরেশনের আয়-ব্যয়ের হিসেব দিলেন প্রশাসক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুট দৈর্ঘ্যের কিং কোবরা সাপ উদ্ধার বয়সভিত্তিক দলে বিদেশি কোচ ও বিদেশে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা

সরকার গৃহহীন মানুষের আবাসন সমস্যা নিরসনে কাজ করছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গৃহহীন মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধ্বস, নদীভাঙন এ দেশের সাধারণ প্রাকৃতিক দুর্যোগ। এসব দুর্যোগের কারণে গ্রামীণ জনগোষ্ঠীতে বাস্তুচ্যূত পরিবার ও গৃহহীনতার সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে।

সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এশিয়া শেল্টার ফোরাম (এএসএফ)’র বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. এনামুর রহমান।

দেশের সব নাগরিক নিজস্ব ঠিকানা পাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এএসএফের এবারের থিম ‘স্থিতিস্থাপক আশ্রয় এবং বসতি-নীতি ও অনুশীলন’। বাংলাদেশ সরকার এএসএফের এ অবস্থানকে সমর্থন করে। এর মাধ্যমে দেশের কেউ গৃহহীন থাকবে না বা পিছিয়ে থাকবে না। সবাই তাদের নিজস্ব ঠিকানা পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ প্রতিশ্রুতি দিয়েছেন।

এনামুর রহমান বলেন, এই সম্মেলনের মাধ্যমে আমরা সর্বস্তরের (স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক) শেল্টার কমিউনিটি অব প্র্যাকটিসে জ্ঞান, অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনগুলো ভাগাভাগি করে নেওয়ার একটি প্লাটফর্ম তৈরি করতে সক্ষম হব। আমি বিশ্বাস করি, এ জাতীয় ফোরাম শক্তিশালী করা দরকার।

এসময় মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক, কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট বিশপ জেমস্ রমেন বৈরাগী, নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও এবং বিভিন্ন শেল্টার সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চসিক

সরকার গৃহহীন মানুষের আবাসন সমস্যা নিরসনে কাজ করছে

আপডেট সময় ১১:০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২