ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফ্যাসিবাদের দোসররা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে -আমিরুল ইসলাম কাগজী

উপকূলীয় জনপদ কয়রা ও পাইকগাছার দীর্ঘদিনের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর ও বিএনপি নেতা আমিরুল ইসলাম কাগজী।

১৮ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এলাকার মানুষের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেন এবং তাদের জীবনমান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। একইসাথে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য সবাইকে সজাগ থাকতে বলেন এই জাতীয়তাবাদী নেতা। মতবিনিময় সভায় আমিরুল ইসলাম কাগজী আরও বলেন, “কয়রা-পাইকগাছার মানুষ দীর্ঘকাল ধরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তারা পিছিয়ে রয়েছে। এখন সময় এসেছে তাদের পাশে থেকে তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার এবং একটি উন্নত জীবন উপহার দেওয়ার।” তিনি এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সহযোগীতা কামনা করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এবং নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এটিকে প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আমিরুল ইসলাম কাগজী এসব কথা বলেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ শরিফুল আলম, মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, শেখ হারুন অর রশিদ, মোঃ রিয়াছাদ আলী, এস এম এ রউফ, মোঃ তরিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু, সাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সত্য-মিথ্যার মিছিলে এরশাদ

ফ্যাসিবাদের দোসররা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে -আমিরুল ইসলাম কাগজী

আপডেট সময় ০৮:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫