সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

সুইসদের বিপক্ষে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ

নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে দারুণ এক জয়ই পেয়েছিল ব্রাজিল। তবে এরপরই দলটি পেয়েছে বড় এক দুঃসংবাদ। চোট নিয়ে নেইমার ছিটকে গেছেন অন্তত গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ থেকে। এর ফলে কোচ তিতেকে তার একাদশ নিয়ে নতুন করেই ভাবতে হচ্ছে এখন।

সুইজারল্যান্ডের বিপক্ষে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দলটি। এই ম্যাচের আগে নেইমারের চোটই একমাত্র দুঃসংবাদ নয় তিতের দলের। সার্বিয়া ম্যাচে খেলা রাইটব্যাক দানিলোও চোট নিয়ে ছিটকে গেছেন মাঠের বাইরে। যার ফলে অন্তত দুটো পরিবর্তন দেখা যাবে ব্রাজিলের একাদশে।

কোচ তিতে আজ ব্রাজিলকে খেলাতে পারেন ৪-৩-৩ ছকে। নেইমারের জায়গায় একাদশে আসতে পারেন ফ্রেড। আগের দিন মাঝমাঠে খানিকটা রক্ষণাত্মক মেজাজে খেলা লুকাস পাকেতাকে দেখা যেতে পারে আজ আরও বেশি আক্রমণাত্মক ভূমিকায়।

লুসাইলে প্রথম ম্যাচটা খেলা ব্রাজিল আজ দ্বিতীয় ম্যাচটা খেলবে স্টেডিয়াম ৯৭৪ এ। সুইসদের এই ম্যাচে হারাতে পারলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে দলটির দ্বিতীয় রাউন্ডে খেলা।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ-
ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া
ফ্রেড, লুকাস পাকেতা, ক্যাসেমিরো
অ্যালেক্স সান্দ্রো, থিয়াগো সিলভা, মারকিনিয়োস, এডার মিলিতাও
অ্যালিসন বেকার

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সুইসদের বিপক্ষে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ

আপডেট সময় ০৭:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২