সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

ছয় গোলের ম্যাচে ক্যামেরুনের এক পয়েন্ট

দোহা থেকে খানিকটা দূরে অবস্থান আল জয়নব স্টেডিয়ামের। প্রায় ঘন্টা খানেকের ভ্রমণক্লান্তি দর্শকদের ভর করেনি। ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে ৬ গোল ভালোই উদযাপন করেছেন দর্শকরা। সোমবার ক্যামেরুন ও সার্বিয়া সমান তিন বার করে উদযাপন হয়েছে গ্যালারিতে। 

ক্যামেরুনের জন্য বিশ্বকাপের মঞ্চে একটি পয়েন্ট অনেক আরাধ্যই। রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আফ্রিকা মহাদেশের অন্যতম শক্তিশালী দেশটি। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল দুই বিশ্বকাপেই টানা খেলেছিল। দুই বিশ্বকাপে টানা ৬ ম্যাচ হেরেছিল। এবারের বিশ্বকাপেও সুইজারল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু।

ম্যাচের শুরু থেকে আক্রমণ প্রতি আক্রমণ ছিল। ২৯ মিনিটে জিয়ান চার্লসের গোলে ক্যামেরুন লিড নেয়। ব্রাজিলকে প্রথমার্ধে রুখে দেয়া সার্বিয়া এই ম্যাচে দোর্দণ্ড প্রতাপে ফিরে আসে প্রথমার্ধের যোগ করা সময়ে৷ ইনজুরির প্রথম মিনিটে পাভলোভিচের গোলে সার্বিয়া সমতা আনে। ছয় মিনিট ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে মিলকিভিচ গোল করলে জয়নব স্টেডিয়ামের গ্যালারি সার্বিয়ার উল্লাসে ভেঙে পড়ে।

দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন মিত্রভিচ৷ ম্যাচটি যখন একপেশে হওয়ার কথা সেই মুহূর্তে ফিরে আসে ক্যামেরুন। ৬৩-৬৬ মিনিটে দুই গোল করে খেলায় সমতা আনে।

এরপর দুই দলই গোলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ৬ মিনিট যোগ করা সময় ছিল। সেই সময় অবশ্য কোনো গোল হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ছয় গোলের ম্যাচে ক্যামেরুনের এক পয়েন্ট

আপডেট সময় ০৭:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২