সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

করোনা আক্রান্তে ফের নতুন রেকর্ড চীনে

চীনে আবারও রেকর্ড পরিমাণ করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) দেশটিতে নতুন করে ৪০ হাজার ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন যা পঞ্চম দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগের দিন করোনা শনাক্ত হয়েছিলেন ৩৯ হাজার ৫০৬ জন।

চীনের গুয়াংঝু ও চংকিং নামক শহরে ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্তের হার বেশি। সোমবার দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ এসব তথ্য সামনে আনে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে চীন সরকারের কঠোর জিরো কোভিড নীতির কারণে বিক্ষোভে অংশ নিয়েছেন দেশটির হাজার হাজার মানুষ। গত তিনদিন ধরে চলা এ বিক্ষোভ এখন দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।

রয়টার্সের খবরে জানা গেছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের উরুমছিতে একটি ভবনে অগ্নিকাণ্ডে আটকা পড়ে ১০ জন নিহত হওয়ার পর রাস্তায় নামেন হাজার হাজার মানুষ।

তাদের দাবি, ওই স্থানে লকডাউন থাকার কারণে আগুন লাগা ভবনের মানুষদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়নি। এতে করে পুড়ে মরতে হয়েছে তাদের। এর প্রতিবাদে সাংহাইসহ বিভিন্ন বড় শহরগুলোতে বিক্ষোভ করছেন মানুষ।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রায় এক যুগ আগে ক্ষমতায় আসেন। জিনপিং প্রেসিডেন্ট হওয়ার পর চীনে এ ধরনের বিক্ষোভ দেখা যায়নি। তবে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কঠোর নিয়ম-নীতি আরোপ করায় তার সরকারের ওপর ক্ষুদ্ধ হয়েছেন সাধারণ জনগণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

করোনা আক্রান্তে ফের নতুন রেকর্ড চীনে

আপডেট সময় ০৪:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২