ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

গাজায় গনহত্যার প্রতিবাদে বরিশাল বানারীপাড়ায় বিক্ষোভ মিছিল

  • মিয়াদ হাসান
  • আপডেট সময় ০১:০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৬৮৯ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলী বাহিনীর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের প্রতি সংহতি জানিয়ে বানারীপাড়ার সর্বস্থরের জনগণের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়।

আজ সকাল ১০ ঘটিকায় বানারীপাড়া উপজেলার তিনটি আলাদা আলাদা পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বানারীপাড়া ফেরীঘাট, বানারীপাড়া বাসস্ট্যান্ড ও বানারীপাড়া ডাকবাংলো মোড়ে বিক্ষুব্ধ জনতা মিছিল করে।

বানারীপাড়ায় আয়োজিত বিক্ষোভ মিছিল বানারীপাড়ার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রদান করেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন ফিলিস্তিনে চলমান গণহত্যা একটি মানবিক সংকট ও বিশ্বব্যাপী সকলের বিবেকের এক সমষ্টিগত ব্যর্থতা উল্লেখ্য করে, বলেন,
বিশ্ব পরাশক্তিদের মদদে ইসরায়েলি সরকারের ফিলিস্তিনে চালানো গণহত্যায় গাজায় বৃষ্টির ন্যায় প্রাণ ঝরছে। নবজাতক, শিশু, কিশোর, বৃদ্ধ নির্বিচারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আহতদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্য-কর্মীদেরও হত্যা করা হচ্ছে। সারা বিশ্বের মুসলমান জাতির বুকে ক্রমাগত রক্তক্ষরণ হলেও মুসলিম বিশ্বের পরাশক্তিদের নির্বিকার ভূমিকা আমাদের চরম আশাহত করেছে। মানবতার খাতিরে গড়ে ওঠা আন্তর্জাতিক সংগঠনসমূহের সামনেই বারবার মানবাধিকার ভূলুণ্ঠিত হওয়া আমাদের লজ্জিত করে।

সারা বিশ্ববাসীর ন্যায় গাজায় চলমান লাগাতার ভয়াবহ গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘন । বিশ্ব পরাশক্তি ও আন্তর্জাতিক সংগঠনসমূহের এমন নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং ইসরাইলী পণ্য বয়কট করতে সকলে অনুরোধ জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

গাজায় গনহত্যার প্রতিবাদে বরিশাল বানারীপাড়ায় বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০১:০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫