সংবাদ শিরোনাম ::
এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ছে, আরও ২০০ ক্রীড়াবিদ পাবেন ভাতা বিশ্বজুড়ে সাড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজাখোর! উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে গ্রেপ্তারের আবেদন টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন বাংলাদেশের

আপাতত হচ্ছে না পদ্মা ও মেঘনা বিভাগ, প্রস্তাব স্থগিত

দেশের বিখ্যাত দুই নদী ‘পদ্মা’ ও ‘মেঘনা’র নাম অনুসারে আপাতত দুটি বিভাগ হচ্ছে না। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সংক্রান্ত দুটি প্রস্তাব উঠলে তা চলতি বছরের জন্য স্থগিত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার ১১৮তম সভা তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে দায়িত্বশীল একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, নতুন বিভাগ বাস্তবায়ন করতে হলে নতুন নতুন অনেক দপ্তর লাগবে। এজন্য কোটি-কোটি টাকা ব্যয় করতে হবে। সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে এ সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।

বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ বিভাগ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে ‘মেঘনা’ বিভাগ বাস্তবায়ন করতে এ দুই প্রস্তাব তৈরি করা হয়েছিল।

বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা— ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর নিয়ে পদ্মা বিভাগ গঠনের প্রস্তাব রয়েছে। এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর— এই ছয়টি জেলা মিলে হবে মেঘনা বিভাগ।

নতুন বিভাগ গঠন বা স্থাপনের প্রস্তাব সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে অনুমোদন হতে হয়। সেখানে কমিটি অনুমোদন দিলে আলোর মুখ দেখবে প্রস্তাবিত দুই বিভাগ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

আপাতত হচ্ছে না পদ্মা ও মেঘনা বিভাগ, প্রস্তাব স্থগিত

আপডেট সময় ০২:২৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২