ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

শসার খোসা কাজে লাগাবেন যেভাবে

শসা যেমন শরীরের জন্য ভীষণ উপকারী, তেমন আবার দৈনন্দিন জীবনযাপনে শসার খোসাও খুবই কার্যকরী। শসার খোসা সাধারণত আমরা ফেলেই দিই। এবার থেকে শসার খোসা ব্যবহার করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ভালোম,ানে সার। দেখে নিন, কী ভাবে তৈরি করবেন সার-

শসার খোসার পানি 
একটি কাঁচের বয়ামে পানি ভরে তাতে শসার খোসাগুলো ঢুকিয়ে ঢাকনা আটকে দিতে হবে। এভাবে প্রায় ৫ দিন খোসাগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এরপর পানি ছেঁকে নিয়ে খোসাগুলো ফেলে দিন। এই জলই নিয়ম করে বাড়ির আঙ্গিনায় বা ছাদ বাগানের গাছে দিন। তিন সপ্তাহ অন্তর এই পানি গাছের গোঁড়ায় দিলেই ফল মিলবে। শসার খোসার এই পানি পটাসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ, যা স্বাস্থ্যকরভাবে গাছের বৃদ্ধিতে সাহায্য করে।

শসার খোসার ছাই 
শসার খোসার ছাই গাছপালা বৃদ্ধিতে দারুণ কাজ করে। প্রথমে শসার খোসা রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপর শুকনো খোসা পুড়িয়ে নিন। খোসা পোড়ানো এই ছাই গাছের গোঁড়ায় দিলেও মিলতে পারে উপকার। গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে এই ছাই।

ইচ্ছা করলে সরাসরি টবের মাটিতে শসার খোসা টুকরো টুকরো করে মিশিয়ে দেওয়া যেতে পারে। এতে পোকামাকড় কম হয়। মাটিতে শসার উপস্থিতি থাকলে অ্যালকালয়েড প্রাকৃতিক প্রতিরোধক হিসেবে কাজ করে।

তাই বিশেষজ্ঞরা বলছেন, শসার খোসা না ফেলে এটি ব্যবহারের মাধ্যমে গাছের পরিচর্যা করুন। এতে পরিবেশের অনেক উপকার হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

শসার খোসা কাজে লাগাবেন যেভাবে

আপডেট সময় ০১:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২