ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

সড়ক দুর্ঘটনার কবলে মিঠুন

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাঁকুড়া থেকে আসানসোল যাওয়ার পথে ‘মহাগুরু’র গাড়ি দুর্ঘটনায় পড়ে। তবে মিঠুন বা তার সঙ্গে থাকা সবাই সুরক্ষিত আছেন।

বাঁকুড়ায় কর্মসূচি শেষ করে শনিবার (২৬ নভেম্বর) আসানসোল যাচ্ছিলেন বিজেপি নেতা মিঠুন। নিরাপত্তার জন্য মিঠুনের আগে ও পরে ছিল একাধিক গাড়ি। বিষ্ণুপুর ছাড়ার পরেই একটি তিন রাস্তার মোড়ে হঠাৎ মিঠুনের গাড়িবহরের সামনে চলে আসে একটি সাইকেল। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ব্রেক কষে বহরের একেবারে সামনে থাকা গাড়িটি। তার পরেই বহরের পেছনে থাকা মিঠুনের গাড়ি গিয়ে ধাক্কা মারে সামনের গাড়িতে। একই সময় মিঠুনের গাড়ির পেছনে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়িও ধাক্কা মারে মিঠুনের গাড়িতে।

পঞ্চায়েত ভোটের আগে বিজেপির বুথস্তরের সংগঠনের অবস্থা কেমন, তা জানতে বিজেপি এবার মাঠে নামিয়েছে ‘সংগঠক’ মিঠুন চক্রবর্তীকে। গত বুধবার পুরুলিয়া দিয়ে শুরু হয় তার সফর। রোববার (২৭ নভেম্বর) মিঠুনের সভা বোলপুরে। এই সফরে তৃণমূলে সংগঠনের বাস্তব অবস্থা বুঝতে ট্রেনের বদলে গাড়ি নিয়ে বেরিয়েছেন মিঠুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

সড়ক দুর্ঘটনার কবলে মিঠুন

আপডেট সময় ০১:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২