ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

আমার সম্পর্কে যা বলা হচ্ছে তা সর্বৈব অসত্য : আবেদ খান

রাজধানী ধানমন্ডির ২নং রোডের পরিত্যক্ত সম্পত্তি ২৯নং বাড়িটি সরকারের বলে হাইকোর্টের দেওয়া রায়ের পর গণমাধ্যমে প্রকাশিত খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন সাংবাদিক আবেদ খান।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি বলেছেন, ‘আইনের ব্যাপারে আমার পরিপূর্ণ শ্রদ্ধা আছে। তাই অবশ্যই রায়ে প্রদত্ত শাস্তি আমি মাথা পেতে নেব এবং বর্ণিত মামলা নিয়েও কোনো মন্তব্য করব না, কারণ এটা আইন আদালতের এখতিয়ার।’

মালিকানা সংক্রান্ত দুটি রিটের পরিপ্রেক্ষিতে গত ২১ নভেম্বর ধানমন্ডি ২ নম্বর রোডের ৩০০ কোটি টাকা দামের বাড়িটি সরকারের বলে রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে তথ্য গোপন করে এই বাড়ির মালিকানা দাবি করে রিট দায়ের করায় সাংবাদিক আবেদ খানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

লিখিত বক্তব্যে দৈনিক জাগরণের সম্পাদক ও দৈনিক কালবেলার প্রধান সম্পাদক আবেদ খান জানান, সম্পত্তির বিষয়টি সেটেলমেন্ট কোর্টে নিষ্পত্তি হওয়ার পর তিনি আর আপিল করেননি। পরে কোনো উৎসাহী শুভাকাঙ্ক্ষী স্বপ্রণোদিত হয়ে রিট আবেদন করেন, যেখানে তার স্বাক্ষর নেওয়া হয়। কিন্তু সেই রিট আবেদনে সেটেলমেন্ট কোর্টের মামলার বিষয়টি উল্লেখ করা হয়নি। সেটা অনবধানতা হলেও দায় তাকে নিতেই হবে।

পুরো প্রক্রিয়ায় এটুকুই তার সংশ্লিষ্টতা উল্লেখ করে আবেদ খান বলেন, ‘এখন যদি বলি, আমার সম্পর্কে যা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে তা সর্বৈব অসত্য, তা কতজন মানবে?’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

আমার সম্পর্কে যা বলা হচ্ছে তা সর্বৈব অসত্য : আবেদ খান

আপডেট সময় ১১:৫৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২