ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

গাজীপুরে নারী শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গাড়িচাপায় নারী শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পাড় হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় শ্রমিক নিহত হন। এর কিছু সময় পর শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন।

এ সময় আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ছুড়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে শ্রমিকরা পুলিশ ও গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় শ্রমিকদের ছোড়া ইট-পাটকেল পুলিশের এএসআইসহ ৬ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

শ্রমিকরা জানান, সোমবার ইফতারের জন্য দেড় ঘণ্টা সময় ছুটি দেয় কারখানা কর্তৃপক্ষ। পরিবারের সাথে ইফতার সেরে কারখানায় আসার সময় গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডে কাজে যোগ দিতে কারখানার সামনের মহাসড়ক পাড় হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় ওই কারখানার হেলপার সাবিনা ঘটনাস্থলেই নিহত হন। শ্রমিক নিহত হওয়ার ঘটনা কারখানার কর্মরত শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে শিল্প পুলিশ, জয়দেবপুর থানা পুলিশ ও সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন।

এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে কয়েকটি গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত পৌনে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, শ্রমিক নিয়ন্ত্রণের সময় বহিরাগতরা সুযোগ নিয়ে কারখানায় ভাঙচুরের চেষ্টা চালান। পুলিশ বাধা দিলে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে থানা–পুলিশের তিনজন ও শিল্প পুলিশের তিনজনসহ মোট ১০ জন আহত হয়েছেন। পরে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং যান চলাচল শুরু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

গাজীপুরে নারী শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০

আপডেট সময় ১১:১৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫