ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি

সেনাবাহিনীর নামে চাঁদাবাজির অভিযোগে একজন আটক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ানকে (৬০) আটক করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) বিকেলে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আটক আমিনুল ইসলাম উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা।

সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৪ জুন ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’কর্মসূচির অধীনে প্রতারক আমিনুল ইসলাম পালোয়ানকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প থেকে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ২২ সদস্যের একটি বিশেষ দল অভিযান চালায়। মেজর মো. শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সন্তোষপুর বাজার থেকে অবৈধভাবে রাখা ২০০ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রশাসন জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ওই মামলার ঝামেলা থেকে মুক্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছ থেকে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে আমিনুল ইসলাম এক লাখ টাকা দাবি করেন। এ কারণে তাকে কুড়িগ্রাম সেনাক্যাম্পে ডেকে পাঠানো হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় তিনি সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা চাওয়ার কথা স্বীকার করেন। এরপর তাকে নাগেশ্বরী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম সেনাক্যাম্প কমান্ডার মেজর মো. শাহরিয়ার আহাদ জানান, অপকর্ম, দুর্নীতির বিরুদ্ধ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার

সেনাবাহিনীর নামে চাঁদাবাজির অভিযোগে একজন আটক

আপডেট সময় ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫