ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়িতে ইউপিডিএফের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় ইউপিডিএফের (প্রসিত গ্রুপের) সশস্ত্র সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সন্ত্রাসীরা হামলা চালালে এ গোলাগুলি হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি টহল দল জগাপাড়া এলাকায় সন্দেহভাজন একজন ইউপিডিএফ সদস্যের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় পাড়ায় অবস্থানরত সংগঠনটির ১৫-২০ জনের একটি সশস্ত্র দল সেনাবাহিনীর টহল দল লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। পরে সেনা সদস্যরা সেখান থেকে একটি রাশিয়ান পিস্তল, দুইটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, একটি ওয়াকিটকি সেট ও ইউনিফর্মসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। তবে দুর্গম এলাকার সুবিধা নিয়ে সশস্ত্র দলটি পালিয়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

খাগড়াছড়িতে ইউপিডিএফের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি, অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০৯:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫