সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

স্বেচ্ছাসেবক দল নেতাকে কোপানোর ঘটনায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার পাটকেলঘাটায় শাহিনুর কবির নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী হাসান ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানা। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দল।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শাহিনুর সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। অভিযুক্ত হাসানুর রহমান হাসান জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী। তিনি পতিত আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাছের ঘের থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জমি নিয়ে বিরোধের জেরে তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় শাহিনুর কবিরকে লোহার রড, হাতুড়ি, দা, জিআই পাইপ ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে একদল সশস্ত্র ব্যক্তি হামলা করে। দোকানে আশ্রয় নিলে শাটার ভেঙে তাকে আবারও বেধড়ক মারধর করা হয়।

এ সময় ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানা ছুটে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের কোপে সাইফুল্লাহ গুরুতর জখম হন। পারুল সুলতানাকে পিটিয়ে জখম করার পাশাপাশি তার গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়। হামলাকারীরা শাহিনুরের মোটরসাইকেল ভাঙচুর করে। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

শাহিনুর অভিযোগ করে বলেন, ২০২৩ সালে বিএনপির দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে পতিত সরকারের সাবেক মন্ত্রী রুহুল হক এবং তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষ সনৎ কুমারের প্রভাবে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। সে সময় দীর্ঘদিন জেল খাটতে হয়। এছাড়া বিভিন্ন সময়ে সরকারি প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন হাসান।

এ ঘটনায় শাহিনুরের বাবা লিয়াকাত গাজী পাটকেলঘাটা থানায় একটি মামলা করেছেন। এতে হাসানসহ তার ১০ সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হাসানুর রহমান হাসান বলেন, জমির কাগজ আমাদের রয়েছে, কিন্তু তারা জোর করে দখল করে রেখেছে। আইন হাতে তুলে মারধর করার মতো ঘটনা ঘটানো ঠিক হয়েছে কি না এমন প্রশ্নে তিনি এড়িয়ে যান।

হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

একই সঙ্গে এ ধরনের ঘটনায় যাতে সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা।

পাটকেলঘাটা থানার ওসি শহিনুর রহমান বলেন, হামলার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলামান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

স্বেচ্ছাসেবক দল নেতাকে কোপানোর ঘটনায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫