ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সুন্দরবনে ঘুরতে গিয়ে বিদেশি পর্যটকের মৃত্যু

পূর্ব সুন্দরবনের কচিখালী এলাকায় ভ্রমণরত অবস্থায় বিলাসবহুল পর্যটন জাহাজ এমভি আলাস্কায় এক বিদেশি নারী পর্যটক মারা গেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

বন বিভাগ জানায়, আয়ারল্যান্ডের নাগরিক কারমেল নোইলিন (৫৭) সকালে নাস্তা শেষে কেবিনে বিশ্রাম নিতে যান। কিছুক্ষণ পর জাহাজের এক কর্মী কফি নিয়ে তার কেবিনে ঢুকে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে জাহাজে থাকা এক চিকিৎসক পরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে- হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনার সময় তার বাংলাদেশি স্বামীও জাহাজে ছিলেন।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, ৭৫ জন যাত্রী নিয়ে শুক্রবার খুলনা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাহাজ এমভি আলাস্কা। এর মধ্যে কারমেল নোইলিনই ছিলেন একমাত্র বিদেশি পর্যটক। তার মৃত্যুর সংবাদ শোনার পর পুলিশ ও বনবিভাগ ঘটনাস্থলে পৌঁছেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

সুন্দরবনে ঘুরতে গিয়ে বিদেশি পর্যটকের মৃত্যু

আপডেট সময় ০৮:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫