ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের শ্রীপুরে রোমান সন্ত্রাসী চক্রের দাপটে আতঙ্ক এলাকাবাসি

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি ছাপিলা পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের দাপটে এলাকাবাসীর জীবন-জীবিকা ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী এই চক্রটি নিয়মিত চাঁদাবাজি, জমি দখল, ছিনতাই, শ্লীলতাহানি, মারধর ও হত্যাচেষ্টাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তবে এসব ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাব দেখা যাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

একের পর এক মামলা

এলাকাবাসীর পক্ষে ভুক্তভোগীরা ইতিমধ্যে একাধিক মামলা দায়ের করেছেন।

২৫ মে ২০২৩ সালে সামসুল হক বাদী হয়ে মামলা করেন (মামলা নং ৩১)।
২৯ অক্টোবর ২০২৪ সালে মো. মফিজ উদ্দিন বাদী হয়ে মামলা করেন (মামলা নং ১৫৫৮)।
৩০ অক্টোবর ২০২৪ সালে মোছাঃ শরিফা আক্তার বাদী হয়ে মামলা করেন (মামলা নং ১৭৮৯)।
১৫ জুলাই ২০২৫ সালে ময়েজ উদ্দিন বাদী হয়ে মামলা করেন (মামলা নং ১৪৫০)।

তবে মামলার পরও এলাকাবাসীর অভিযোগ, অপরাধীরা এখনও দাপটের সঙ্গে এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

রুমানুজ্জামান রুমানের নেতৃত্বে চক্র
স্থানীয়রা জানান, এ চক্রটির নেতৃত্ব দিচ্ছে রুমানুজ্জামান রুমান নামের এক ব্যক্তি। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, হামলা ও সন্ত্রাসী কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে এলাকা এতটাই আতঙ্কিত যে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।

রুমানুজ্জামান রুমান ব্যক্তিজীবনেও প্রভাব পড়েছে বলে জানা গেছে। তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছেন। এমনকি তার মেয়ে-ও তাকে বাবা হিসেবে পরিচয় দিতে নারাজ। বর্তমানে তিনি যে বাড়িতে বসবাস করছেন সেটিও সরকারি খাস জমি দখল করে তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ভোটার আইডিতে বিতর্কিত ঠিকানা
সরকারি নথি অনুযায়ী, রুমানুজ্জামান রুমান ভোটার আইডিতে ঠিকানা দেখানো হয়েছে—রাজারবাগ পুলিশ লাইন, শান্তিনগর-১২১৭, পল্টন, ঢাকা সিটি করপোরেশন (ID NO: 2696536025556)। স্থানীয়দের প্রশ্ন—এমন একজন সন্ত্রাসী পুলিশের আবাসিক এলাকায় কীভাবে আশ্রয়-প্রশ্রয় পাচ্ছেন?

দল থেকেও বহিষ্কার
সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নানা বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়ার কারণে রাজনৈতিক দল থেকেও রুমানুজ্জামান রুমানকে বহিষ্কার করা হয়েছে।

আতঙ্কে এলাকাবাসী
ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, এই চক্রের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। জমি-বাড়ি নিয়ে বিরোধ হলেই সন্ত্রাসী চক্রের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। অভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে রুমানুজ্জামান রুমান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে অপকর্ম চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে রুমানুজ্জামান রুমান ও তার সহযোগীদের আইনের আওতায় না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

গাজীপুরের শ্রীপুরে রোমান সন্ত্রাসী চক্রের দাপটে আতঙ্ক এলাকাবাসি

আপডেট সময় ০৮:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫