ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: বাংলাদেশ ইনকিলাব পার্টির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। রাজধানী ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয় ইনকিলাব ভবনে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত আংশিক কেন্দ্রীয় কমিটিতে আহমদ শাকিল এমএ-কে চেয়ারম্যান, মাহাবুবুল হক মাহফুজকে ভাইস চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমনকে মহাসচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে মাছুম রায়হান সফিককে সাংগঠনিক সম্পাদক, রেখা মনিকে দপ্তর সম্পাদক এবং মোহাম্মদ আউয়ালকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় নবগঠিত কমিটির নেতারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলকে সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দলীয় সূত্রে জানানো হয়, নবগঠিত এই আংশিক কেন্দ্রীয় কমিটির মাধ্যমে বাংলাদেশ ইনকিলাব পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার-দৈনিক আমাদের মাতৃভূমি 




















