ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

শহীদ মিনারে চিকিৎসকরা, রায় শুনে পরবর্তী কর্মসূচি

‘ডাক্তার’ পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায়কে কেন্দ্র করে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচদফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন চিকিৎসকরা। সেখান থেকে রায় শুনে প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করবেন তারা।
জানা গেছে, রায় ঘোষণাকে কেন্দ্র করে বেলা ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন চিকিৎসকরা। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ কর্মসূচিতে চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা যোগ দিয়েছেন।
বুধবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই চিত্র দেখা গেছে। জানা গেছে, নামের আগে ডাক্তার পদবি ব্যবহার নিয়ে করা রিটের রায় আজ ঘোষণা হওয়ার কথা রয়েছে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চে রায় ঘোষণার জন্য কার্যতালিকায় (কজলিস্ট) রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ২০১৩ সালে ডিএমএফ ডিগ্রিধারী সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের (স্যাকমো) কয়েকজন বিএমডিসি আইনকে চ্যালেঞ্জ করে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য আদালতে একটি রিট দায়ের করেন। ওই বছরের ৩০ এপ্রিল এই রিটের প্রথম শুনানি হয়, তারপর থেকে রিটটি আদালতে ৬৭ বার কজ লিস্টে আসে। তবে ব্যাখ্যাহীন কারণে এর ওপর শুনানি হয়নি। এর পর বহুবার রিটের শুনানি পেছানো হয়।
সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত ২৭৩০/২০১৩ এবং ডাক্তার পদবি সংক্রান্ত ‘বিএমডিসি অ্যাক্ট ২০১০ এর ধারা ২৯’কে চ্যালেঞ্জ করে ১৩০৪৬/২০২৪—এই দুটি রিটের শুনানি হয়। ওই দিন রিটটির ৯১তম শুনানি ছিল। আদালত উভয় রিটের রায় ঘোষণার জন্য ১২ মার্চ দিন ধার্য করেন।
ডা. মোনালিসা নামে এক চিকিৎসক বলেন, এমবিবিএস আর বিডিএস ছাড়া নামের আগে কেউই ডাক্তার লিখতে পারবে না। এটা আমাদের প্রথম দফা, এমনকি এটা সবাইকে মানতেই হবে। ডিপ্লোমা করেই যদি কেউ ডাক্তার হয়ে যায় এবং তাদের কাছে গিয়ে যদি রোগী মারা যায়। তখন তো নাম হবে ডাক্তারদেরই। আমরা এমনটি চাই না। এ বিষয়ে আজকে হাইকোর্টে রায় হওয়ার কথা রয়েছে, হাইকোর্ট যদি ভিন্ন কোন রায় দেয় তাহলে চিকিৎসক সমাজ পুরোপুরি ডাক্তারি ছেড়ে দেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শহীদ মিনারে চিকিৎসকরা, রায় শুনে পরবর্তী কর্মসূচি

আপডেট সময় ০১:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫