সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

ভারতে মুসলিমদের চার বিয়ের বৈধতা খতিয়ে দেখবে আদালত

মুসলিম পুরুষদের বহুবিবাহ এবং হিল্লা বিয়ের প্রথার সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। এ জন্য পাঁচ বিচারপতিকে নিয়ে বেঞ্চ গঠন করা হয়েছে। 

গতকাল এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

২০১৭ সালের আগস্টে ভারতের সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে অসাংবিধানিক এবং বেআইনি ঘোষণা করেছিল। এর পর ২০১৮ সালে একটি আবেদনের প্রেক্ষিতে বহুবিবাহ এবং হিল্লা বিয়ে প্রথার সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখতে সম্মত হয় শীর্ষ আদালত। ওই আবেদনে চ্যালেঞ্জ জানানো হয়েছিল মুসলিম পুরুষের একই সঙ্গে চার জন স্ত্রী থাকার অধিকারের বৈধতাকে।

সেই সঙ্গে হিল্লা বিয়ে প্রথাকেও অসাংবিধানিক বলে দাবি করা হয় ওই আবেদনে। এই প্রথা অনুযায়ী, কোনো মুসলিম নারী যদি সেই পুরুষকে বিয়ে করতে চান, যার সঙ্গে তার একবার বিচ্ছেদ হয়েছে, তা হলে আগে অন্য কোনো পুরুষকে বিয়ে করে তার থেকে তালাক নিয়ে আসতে হবে।

এরপর সুপ্রিম কোর্ট বহুবিবাহ এবং হিল্লা বিয়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া আবেদনগুলোর শুনানির জন্য ৫ বিচারপতির বেঞ্চ গঠন করে। এর মধ্যে দুই বিচারপতি বেঞ্চ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলে সেই শুনানি আর শুরু হয়নি।

ভারতে মুসলিম ও কিছু উপজাতীয় জনগোষ্ঠী ছাড়া অন্য সবার জন্য বহুবিবাহ অবৈধ।

পিউ রিসার্চ সেন্টারের ২০১৯ সালের এক রিপোর্টে বলা হয়- পৃথিবীর প্রায় ২ শতাংশ মানুষ এমন বাড়িতে বাস করে যেখানে বহুবিবাহ ঘটেছে।
মুসলিম-সংখ্যাগরিষ্ঠ তুরস্ক ও তিউনিসিয়ার মতো দেশসহ পৃথিবীর অধিকাংশ দেশেই বহুবিবাহ নিষিদ্ধ। যে সব দেশে বহুবিবাহ বৈধ, সেখানেও বহু রকম নিয়মকানুন করে একে নিয়ন্ত্রণে রাখা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ভারতে মুসলিমদের চার বিয়ের বৈধতা খতিয়ে দেখবে আদালত

আপডেট সময় ০৩:০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২