সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

ব্রাজিলের খেলা দেখতে কাতারে হাজির তামিম

পেশায় তিনি ক্রিকেটার। তবে তাই বলে ফুটবলের প্রতি ভক্তি নেই তামিম ইকবালের, বিষয়টা মোটেও এমন নয়। ব্যক্তি জীবনে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ব্রাজিলের বড় ভক্ত। পাঁচ বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের খেলা দেখতে তিনি ছুটে গেছেন কাতারে।

বিশ্বকাপের সময়েও বাংলাদেশ ক্রিকেট ব্যস্ত সময় পার করছে। বাংলাদেশ ক্রিকেট লিগের খেলা চলছে যে! সেই টুর্নামেন্টে ইসলামি ব্যাংক মধ্যাঞ্চলের হয়ে খেলছেন তামিম। খেলেছেন প্রথম দুই ম্যাচেও।

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা এবার আছে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপের মিশনে। সেই মিশনে নেইমারদের প্রথম প্রতিপক্ষ আজ  সার্বিয়া। আজকের এই ম্যাচ দেখতে বাংলাদেশ থেকে কাতারে ছুটে গেছেন তামিম, হাজির হয়েছেন লুসাইল স্টেডিয়ামে, দেখা মিলেছে গ্যালারিতে তার ব্রাজিলের জার্সি পরিহিত এক ছবিরও।

তামিম একা নন অবশ্য। বিশ্বকাপের খেলা দেখতে বাংলাদেশের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই ছুটে গেছেন কাতারে। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও তাদের মধ্যে একজন। তিনি অবশ্য তামিমের মতো ব্রাজিলের সমর্থক নন, তিনি ভক্ত লিওনেল মেসির আর্জেন্টিনার।

এছাড়াও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার যাবেন খেলা দেখতে। আগামী ২৭ নভেম্বর যখন তিনি পাড়ি জমাবেন কাতারের উদ্দেশে, তখন তার সঙ্গী হবেন তার আরও তিন বন্ধু, যে তালিকায় থাকবেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেনও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ব্রাজিলের খেলা দেখতে কাতারে হাজির তামিম

আপডেট সময় ০৩:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২