ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রুনাই শ্রমবাজারে বাংলাদেশ হাইকমিশন নওরিন আহসানকে ঘিরে বিতর্কের অনুসন্ধান জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী ভোলায় সমাজসেবা প্রশিক্ষণে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ একটি ঘর, এক টুকরো স্বপ্ন-ইউএনও ও RSUF ফাউন্ডেশনের মানবিক উপহার কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে ডাকাতের গুলিতে আহত ৯ ও গণপিটুনিতে ২ ডাকাত নিহত

শরীয়তপুর- মাদারীপুর দুই জেলার সীমান্তবর্তী এলাকার খোয়াজপুর-টেকেরহাট বন্দরে স্পিডবোট নিয়ে ডাকাতি করার সময় স্থানীয়দের সঙ্গে ডাকাত দলের সংঘর্ষ হয়েছে। এতে ডাকাতদের ছোরা গুলিতে দুই জেলায় অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে পালানোর সময় ৭ জন ডাকাতকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

গতকাল শুক্রবার রাত ১১টার সময় শরীয়তপুরের কীর্তিনাশা নদীর ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকা থেকে ডাকাতদের আটক করা হয়। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র জব্দ করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাত দল ডাকাতির চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দেন স্থানীয়রা। ডাকাতরা স্পিডবোট নিয়ে পালিয়ে শরীয়তপুরের ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে বাল্কহেড দিয়ে। এ সময় ডাকাতরা হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছুড়লে আহত হয় বেশ কয়েকজন । পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় ৭ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন তারা। মারধরের পর গুরুতর আহত ডাকাতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে দুইজন ডাকাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও ডাকাতদের ছোরা গুলিতে চারজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় রাশেদুল ইসলাম বলেন, ‘ডাকাতরা স্পিডবোট দিয়ে ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকার হিরা ইটের ভাটার কাছে এলে স্থানীয় লোকজন বেরিকেট দেয়। তখন ডাকাত দল এলোপাতাড়িভাবে গুলি করতে থাকে। এরপর স্পিডবোট থেকে নেমে পালানোর চেষ্টা করে ডাকাতরা। পরে স্থানীয় লোকজন ৭ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে দেয়।’

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুনতাসির খান বলেন, ডাকাতদের গুলিতে চারজন সাধারণ মানুষ আহত হয়ে প্রথমে হাসপাতালে আসে। তাদের চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। পরে আহত অবস্থায় ৭ ডাকাতকে হাসপাতালে নিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে দুই ডাকাতকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজন ডাকাতদের আটক করে গণপিটুনি দেয়। পরে আমরা ডাকাতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি। ডাকাতদের ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রুনাই শ্রমবাজারে বাংলাদেশ হাইকমিশন নওরিন আহসানকে ঘিরে বিতর্কের অনুসন্ধান

শরীয়তপুরে ডাকাতের গুলিতে আহত ৯ ও গণপিটুনিতে ২ ডাকাত নিহত

আপডেট সময় ১২:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫