সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

পাঁচ গোলের থ্রিলার জিতে শুভসূচনা রোনালদোর পর্তুগালের

দুই অর্ধের পার্থক্যটা যেন আকাশ আর পাতালের! শুরুর অর্ধে যেখানে মাথাকুটে মরেছে স্টেডিয়াম ৯৭৪, সেখানে দ্বিতীয়ার্ধ দেখল ৫ টি গোল! সেই লড়াইয়ে ঘানাকে ৩-২ ব্যবধানে হারিয়ে কাতার বিশ্বকাপে শুভসূচনা করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল আর ঘানা। শুরুর অর্ধটা একরকম ম্যাড়মেড়েই কেটেছে। পর্তুগাল গোলের সুযোগ নষ্ট করেছে দেদারসে।

এই অচলাবস্থাটা ভাঙল গিয়ে ম্যাচের ৬৫ মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন রোনালদো, বনে যান ৫ বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার। তবে তার এই গোলে খুব বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি পর্তুগাল। ৭৩ মিনিটে গোলটা করে ঘানাকে সমতায় ফেরান আন্দ্রে আইয়ু।

তবে জবাবটা ৫ মিনিট পরই দেয় পর্তুগাল। মাঝ মাঠ থেকে বেরিয়ে আসা থ্রু বল দারুণভাবে আয়ত্বে নিয়ে গোলটা করেন জাও ফেলিক্স। সেই গোলের ধাক্কাটা সামলে উঠতে না উঠতেই ঘানা পরের গোলটাও হজম করে বসে। ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বল প্রথম ছোঁয়াতেই জালে জড়ান রাফায়েল লেয়াও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

পাঁচ গোলের থ্রিলার জিতে শুভসূচনা রোনালদোর পর্তুগালের

আপডেট সময় ০২:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২