সংবাদ শিরোনাম ::
পুলিশের জন্য কেনা হচ্ছে ২১২ ডাবল কেবিন পিকআপ নাড়ুর নামে কুরিয়ারে এলো ১৪ কেজি গাঁজা ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত আমি হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই কালিয়াকৈরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা এক গর্বের নাম : প্রধানমন্ত্রী নওগাঁয় বাবার সঙ্গে স্ত্রীর পরকিয়া, অভিমানে ছেলের আত্মহত্যা মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ‘ছাত্রদলের’ বিক্ষোভ মিছিল ঝুঁকিপূর্ণ বেইলী  ব্রীজ ধসে পড়ায়  ঢাকা-পাথরঘাটা প্রধান সড়কে যান চলাচল বন্ধ কুমিল্লা মুরাদনগরে নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মিছিল, ৭৪ জনের বিরুদ্ধে মামলা

আজ স্যার কে.জি. গুপ্তের জন্মবার্ষিকী

আজ ২৮ ফেরুয়ারী স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্তের ( কে. জি. গুপ্ত) ১৭৪ তম জন্মবার্ষিকী ।অবিভক্ত বাংলার কৃতি সন্তান কে. জি. গুপ্ত ১৮৫১ খৃস্টাব্দের বর্তমান নরসিংদী জেলার ভাটপাড়া গ্রামে গুপ্ত জমিদার পরিবারে ২৮ ফেরুয়ারী কে. জি. গুপ্ত জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কালী নারায়ন গুপ্ত, মাতার নাম অন্নদা সুন্দরী গুপ্ত ।
১৮৬০ খ্রিস্টাব্দে তিনি পোগজ স্কুলে ভর্তি হয়ে সেখান থেকেই ১৮৬৬ সালে কৃতিত্বের সাথে এন্ট্রান্স পাশ করেন। পরে কে. জি. গুপ্ত উচ্চ শিক্ষার জন্য কলকাতা যান। ১৮৭২ খ্রিস্টাব্দে বিলেতের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কৃতিত্বের সাথে পাশ করেন। তিনি লিংকন্স ইন থেকে বার-এট-ল’ সম্পন্ন করেন। ১৮৭১ সালে তিনি আইসিএস উত্তীর্ণ হয়ে দেশে প্রত্যাবর্তন করেন। কৃষ্ণ গোবিন্দ গুপ্ত ছিলেন পূর্ব বাংলার প্রথম আই সি এস অফিসার। তিনি দীর্ঘ কর্মজীবনে মহকুমা প্রশাসক, জেলা প্রশাসক, আবগারি কমিশনার, বিভাগীয় কমিশনার, বোর্ড অব রেভিনিউ-এর সদস্যসহ সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন। তিনি একই সঙ্গে হাউস অব কমন্স-এর একমাত্র ভারতীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯০৬ সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। তৎকালীন বৃটিশ সরকার তাকে স্যার উপাধিতে ভূষিত করেন।
কৃষ্ণ গোবিন্দ গুপ্তের কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে‘কে.সি.এস.আই’ ( knight commander of the stars of India)
উপাধিতে ভূষিত করে। কৃষ্ণ গোবিন্দ গুপ্ত ছিলেন এ উপাধি প্রাপ্ত প্রথম বাঙ্গালী। ১৯১৯ সালে তার নামে নরসিংদীর পাঁচদোনায় স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয় স্হাপন করা হয়।
১৯২৬ সালের ২৯ মার্চ ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী কে.জি. বাঙ্গালী কলকাতার বালীগঞ্জে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্তের কৃতিত্বময় শিক্ষা জীবন, সফল কর্মজীবন ও সমাজ সংস্কারে তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা স্মরণ করেন। কে, জি গুপ্তের অসাম্প্রদায়িক জীবনাদর্শে অণুপ্রাণিত হয়ে সমাজ থেকে সাম্প্রদায়িকতা ও ধর্মীয় কুসংস্কার দূরীকরণে ভূমিকা রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানানো হয় । দীর্ঘদিন অবহেলায় থাকার পর কে. জি. গুপ্তের স্মৃতিকে সকলের কাছে তুলে ধরার আহ্বান করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের জন্য কেনা হচ্ছে ২১২ ডাবল কেবিন পিকআপ

আজ স্যার কে.জি. গুপ্তের জন্মবার্ষিকী

আপডেট সময় ০৬:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫