ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনের জমি দখলে বিট কর্মকর্তা মানিকের সহযোগিতার অভিযোগ শত কোটি টাকার নদী খনন প্রকল্পের ছাইদুর রহমানের অনিময় দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

রামিসাসহ সব ধর্ষণ-হত্যার বিচার দাবিতে বেরোবিতে গ্রীন ভয়েসের প্রতিবাদ

নারী ও শিশুদের ওপর ধর্ষণ, নির্যাতন ও সব ধরনের সহিংসতার প্রতিবাদে বেরোবিতে প্রতিবাদ সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠন “গ্রীন ভয়েস” ও “বহ্নিশিখা”।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা সম্প্রতি নির্যাতন ও হত্যার শিকার শিশু রামিসাসহ দেশজুড়ে সংঘটিত ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে সংগঠনের কর্মী তাসনিম তাবাসসুম বলেন, “আজ আমরা এমন এক লজ্জাজনক বাস্তবতার মুখোমুখি, যেখানে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। ধর্ষণের পেছনে সবচেয়ে বড় কারণ বিচারহীনতা ও তদন্ত প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা। ফলে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, আর অপরাধীরা বারবার সুযোগ পাচ্ছে। আমরা চাই দ্রুত বিচার নিশ্চিত হোক, যেন ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
অন্যতম সংগঠক তাজবিহুল হাবিব নিশাত বলেন, “দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার আজ স্কুলে থাকার কথা ছিল, পরিবার নিয়ে ঈদের আনন্দ করার কথা ছিল। কিন্তু কিছু মানুষরূপী অমানুষ তার জীবন কেড়ে নিয়েছে। আমাদের সমাজে ধর্ষণের ঘটনা কিছুদিন আলোচনায় থাকে, পরে ধামাচাপা পড়ে যায়। বিচারের দীর্ঘসূত্রতার কারণে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার পায় না। আমরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি।
বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করে গ্রীন ভয়েস বেরোবি শাখার সভাপতি আব্দুল্লাহ বিন জাহিদ বলেন, “বর্তমান বা অতীত—কোনো সময়েই বাংলাদেশ ধর্ষণের অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি। আমরা প্রতিবাদ করি, লেখালেখি করি, কিন্তু অপরাধ বন্ধ হচ্ছে না। কারণ অপরাধীরা জানে বিচার পেতে দীর্ঘ সময় লাগে। এই বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সমাবেশে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনের জমি দখলে বিট কর্মকর্তা মানিকের সহযোগিতার অভিযোগ

রামিসাসহ সব ধর্ষণ-হত্যার বিচার দাবিতে বেরোবিতে গ্রীন ভয়েসের প্রতিবাদ

আপডেট সময় ০৯:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬