ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

শাকিব ইস্যুতে যেকোনো মুহূর্তে বুবলীর সংবাদ সম্মেলন

একদিকে শাকিব খান, অন্যদিকে অপু বিশ্বাস-একসঙ্গে দুই দিক থেকেই অশান্তির তীর ছুঁড়ে আসছে বুবলীর দিকে। গত দুই-তিন দিন ধরে নায়িকার সঙ্গে অপু বিশ্বাসের ভার্চ্যুয়াল লড়াই চলছে। ‘যার দেওয়া নাকফুল’কে ঘিরে অপু-বুবলীর এই ঝগড়া সেই শাকিব খান জানিয়েছেন, তিনি বুবলীকে কোনো নাকফুল দেননি। অপু-বুবলীর কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন ঢালিউড কিং।

শাকিবের এমন প্রতিক্রিযার জবাবে বৃহস্পতিবার মুখ খুলেছেন বুবলী। গণমাধ্যমকে বীরের মা বললেন, ‘প্রায় সাত বছর ধরে ওর সঙ্গে সম্পর্ক। এই সাত বছরে তার সম্মানহানি হয় এমন কোনো কথা কখনো কোথাও বলিনি। তার সম্মান যেনো ঠিক থাকে সর্বদা সেদিকে খেয়াল করে চলেছি। তার অনুমতি নিয়েই অন্য নায়কদের সঙ্গে কাজ করেছি। কিন্তু সে তো একের পর এক মন্তব্য করে আমার সম্মানহনি করছে। আমার ইমেজ নষ্ট করছে।’

শাকিবের এসব বিষয়ে আর চুপ থাকতে চান না এই নায়িকা। একটি গণমাধ্যমকে বললেন, ‘আজ আমি মিডিয়ার সামনে শাকিব খানকে নিয়ে কথা বলতে যাচ্ছি। কেন তিনি আমাদের সম্পর্কের বিষয়টি এত গোপন রেখেছেন তা আমি বুঝতে পারছি না।’

বুবলী আরও যোগ করেন, ‘যখন আমরা বিয়ে করি, সে আমার কাছ থেকে গোপন রেখেছিল। সে আমাকে বিয়ে করেছিল যখন সে তার আগের বিয়ের কথা মিথ্যা বলেছিল। আমি সত্যিই জানি না সে কেন এমন কাজ করছে, বা সে এইভাবে আচরণ করে কাকে খুশি করার চেষ্টা করছে। তাই, আমি এই বিষয়ে আমার অবস্থান সকলের কাছে স্পষ্ট করতে চাই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

শাকিব ইস্যুতে যেকোনো মুহূর্তে বুবলীর সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৫:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২