সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

চুলের নতুন স্টাইল নিয়ে বিশ্ব কাঁপাবেন নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ডি সিলভা এক নামেই পরিচিত। শৈল্পিক ফুটবলে মন জয় করেছেন লাখো-কোটি ভক্তের। একইভাবে তার চুলের ছাঁট দিয়েও থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলতি কাতার বিশ্বকাপ উপলক্ষ্যেও দিয়েছেন নতুন করে চুলের কাটিং। আর সেই স্টাইল নিয়েই নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় সার্বিয়ার বিপক্ষেই মাঠে নামবেন এই ব্রাজিল তারকা।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও দুই সপ্তাহের মধ্যে চারবার চুলে নতুন ছাঁট দিয়েছিলেন নেইমার। তখন অবশ্য এই ছাঁট নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিলো।

নেইমারের নতুন চুলের ছাঁট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট নারিকো। নেইমারকে পাশে রেখে একটি ছবি তুলে নিজের পোস্টে নারিকো লিখেছেন, ‘আস্থা রাখার জন্য ধন্যবাদ নেইমার। এই মুহূর্তের সঙ্গী হতে পেরে গর্ব বোধ করছি। বিশ্বকাপে (ব্রাজিলের) প্রথম দিন। ঈশ্বর তোমার ব্রাজিল দলের সহায় হোন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

চুলের নতুন স্টাইল নিয়ে বিশ্ব কাঁপাবেন নেইমার

আপডেট সময় ০৫:১৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২