ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কাজল-তামান্না-ম্রুনালদের নিয়ে ‘লাস্ট স্টোরিজ ২’

ভারতে ওয়েব কনটেন্টের উত্থানের সময়কার অন্যতম প্রজেক্ট ‘লাস্ট স্টোরিজ’। ২০১৮ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিলো এই অ্যান্থলজি সিনেমা। চারটি গল্পে নির্মিত হয়েছিলো এটি, যেগুলো পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপ, জয়া আখতার, দিবাকর ব্যানার্জি ও করন জোহর। প্রতিটি গল্পের মূল বিষয়বস্তু শারীরিক সম্পর্ক।

সাহসী ও অন্তরঙ্গ দৃশ্যের কারণে মুক্তির পর আলোচনার কেন্দ্রে চলে আসে ‘লাস্ট স্টোরিজ’। এর বিভিন্ন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত ভাইরাল হয়েছিলো।

চার বছর পর এবার অ্যান্থলজি ছবিটির সিকুয়েল আসছে। শোনা যাচ্ছে, নতুন বছরে ভালোবাসা দিবস উপলক্ষেই মুক্তি পাবে ‘লাস্ট স্টোরিজ ২’। তবে কোন প্ল্যাটফর্মে এটি দেখা যাবে, তা এখনও জানা যায়নি।

এবারও চারটি গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। এগুলো পরিচালনা করছেন সুজয় ঘোষ, আর বালকি, কঙ্কনা সেন শর্মা ও অমিত রবীন্দরনাথ শর্মা। ছবিটি প্রযোজনা করছে রনি স্ক্রুওয়ালা ও আশি দুয়া প্রডাকশন।

পিঙ্কভিলার একটি সূত্র বলছে, যেহেতু এর গল্প ভালোবাসা ও জটিল মানবিক সম্পর্ক কেন্দ্রিক, তাই নির্মাতা-প্রযোজকরা ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার কথা ভাবছেন। যদিও এখনও ছবিটি নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি।

শোনা যাচ্ছে, ‘লাস্ট স্টোরিজ ২’তে অভিনয় করছেন অনেক তারকা। এর মধ্যে সুজয় ঘোষের গল্পে দেখা যাবে তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মাকে, আর বালকির গল্পে অঙ্গদ বেদি, ম্রুনাল ঠাকুর ও নীনা গুপ্তা, কঙ্কনার নির্মাণে তিলোত্তমা শোম ও অম্রুতা সুভাষ এবং অমিত শর্মার গল্পে থাকছেন কাজল।

এর আগে ‘লাস্ট স্টোরিজ’-এর চারটি গল্পে অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে, ভূমি পেড়নেকর, মনীষা কৈরালা, কিয়ারা আদভানি, আকাশ থোসার, ভিকি কৌশল ও নেহা ধুপিয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কাজল-তামান্না-ম্রুনালদের নিয়ে ‘লাস্ট স্টোরিজ ২’

আপডেট সময় ০৩:১৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২