ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ভর্তি পরীক্ষা চলাকালে জাবির প্রধান ফটকে চোর চক্রের ২ সদস্য আটক

  • জাবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৯৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষা চলাকালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের মোবাইল ফোন চুরি করতে গিয়ে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

রোববার (৯ ফ্রেরুয়ারি) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ওভারব্রিজ থেকে তৌহিদ খান নামের এক যুবক হাতেনাতে ধরেন৷ এরপর উত্তম-মধ্যম দিয়ে চোর সদস্যদের পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা৷

জহরুল ইসলাম নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমি মেয়েকে নিয়ে ওভারব্রিজ পার হওয়ার মুহুর্তে দেখি আমার পকেটে মোবাইল নাই।  কোনো একজন পকেটে হাতদিলো পরে চারদিকে তাকিয়ে কিছু পাইলাম না। হঠাৎ একটু পরে একটা ছেলে আমাকে বললো ভাই এই মোবাইল টা কি আপনার। ওই ছেলে দুই চোরের হাত থেকে মোবাইলটি রক্ষা করে আমাকে দিয়েছে।

এ ব্যাপারে তৌহিদ খান বলেন,  আমি বই দিতে ডেইরির সামনে  লাইব্রেরিতে এসেছিলাম।  বই দেওয়ার পর ওভারব্রিজ উঠলে দেখতে পাই একটা লোক মোবাইলটা পকেট থেকে বের করে অন্য জনের কাছে দিয়ে দিলো। পরে আমি সাথে সাথে হাতেনাতে তাকে ধরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে নিয়ে আসি৷

এদিকে ভর্তি পরীক্ষা দিতে আসা এক ছাত্রীর অবিভাবক নাসরিন সুলতানা বলেন, আমি সমাজবিজ্ঞানের দিকে যাচ্ছিলাম।  আমার ব্যাগের ভিতর একটা মোবাইল ছিলো। ব্যাগ থেকে মোবাইলটি নিয়ে নেওয়া হয়েছে। আমার ধারণা এই সিন্ডিকেটের সদস্যরাই এই কাজ করেছে।

সর্বশেষ তথ্যমতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের হস্তক্ষেপে আশুলিয়া থানাতে ২ জনকে সোপর্দ করা হয়। মোবাইল যাদের চুরি হয়েছে সবাইকে জিডি করতে বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ভর্তি পরীক্ষা চলাকালে জাবির প্রধান ফটকে চোর চক্রের ২ সদস্য আটক

আপডেট সময় ০৭:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫